নিজস্ব সংবাদদাতা কল্যাণী সুবীর দাস।
ভরদুপুরে কল্যাণীতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। আজ সোমবার দুপুর দুটো নাগাদ কল্যাণী JIS কলেজ সংলগ্ন কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেস এর পাশে হনুমান মন্দিরের সামনে জঙ্গলে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচা গলা মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। স্থানীয় কিছু মহিলা ওই জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে পচা গন্ধ তাদের নাকে ভেসে আসে। এরপর সেই গন্ধ অনুসরণ করে জঙ্গলের ভেতরে যেতেই দেখতে পায় এক ব্যক্তির পচা গলা মৃতদেহ পড়ে থাকতে। পাশে রয়েছে একটি সাইকেল ও একটি ব্যাগ। ওই মহিলারা জঙ্গল থেকে বেরিয়ে হনুমান মন্দিরের সামনে বসে থাকা স্থানীয়দের বিষয়টি জানান। তারা খবর দেয় কল্যাণী থানায়। পুলিশ আসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের উদ্দেশ্যে। উদ্ধার করে মৃতদেহের পাশে থাকা সাইকেলটিকে। তবে এই মৃতদেহ কার? কোথা থেকে এলো? এই মৃত্যু কি করে হয়েছে? এটি খুন? না অন্য কোন কারণে তার মৃত্যু হয়েছে? তার পরিচয় বা কি? জানতে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ

