নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ
ব্রিটেনের ৩৬ টি উপগ্রহ সহযোগে মহাকাশে নতুন যাত্রা শুরু করল ইসরো
এবার আরো এক নতুন পালক যোগ হলো ভারতের মুকুটে। আর সেই নতুন পালক টি যোগ করল ইসরো। গতকাল রাত বারোটা বেজে ৭ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরি কোটার সতীশ ধামান স্পেস সেন্টার থেকে বৃটেনের ৩৬ টি উপগ্রহ নিয়ে যাত্রা শুরু করল ভারতের তৈরি ভারী রকেট। এদিন ইসরোর তরফে জানানো হয়েছে এল ভি এন পি এবং এম কে উৎক্ষেপনের কাজ সমাপ্ত হয়েছে এবং এর লোয়ার করপিটের প্রতিস্থাপনের কাজ সম্পন্ন। ৫৭৯৬ কেজি ওজনের সফলস্পেস উরাণ এর কাজ সম্পূর্ণ হয়েছে। সকল ভারতবাসীর কাছে এটি অত্যন্ত গর্বের দিন। আরো একবার ইসরো ভারতীয় বিজ্ঞানকে বিশ্বের দরজায় সেরার স্বীকৃতি জন্য প্রস্তুত করে দিল। ভারতের বিজ্ঞান গবেষণা কে বিশ্বের দরজায় নিয়ে যাওয়ার জন্য ইসরোর ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ এর আগেও বহুবার এমন অনেক সফল কাজ করে ইসরো বিশ্ব মুকুট দেশের জন্য ছিনিয়ে এনেছে এবারও তার অন্যথা হলো না।

