বিশালকৃতি এক কালাচ সাপ ধরা পরল চাকদা পিকনিক গার্ডেনে
বিশাল দৈর্ঘ্যের এক বিষধর কালাচ সাপ ধরা পড়লো চাকদহ পিকনিক গার্ডেন এলাকা থেকে। কালাচ সাপ কে বলা হয় অন্যতম বিষধর সাপ। একবার কামড়ালে তার দুদিনের মধ্যেই সেই ব্যক্তির মৃত্যু ঘটে। এদিন চাকদা পিকনিক গার্ডেন এলাকা থেকে এই বিশালাকৃতি সাপকে বন্দী করল স্থানীয় যুবকরা। এর আগেও এই ব্লকে বহুবার কালাচ সাপ দেখতে পাওয়া গেছে। এলাকার যুবক কমল সাহা জানান যে ২০০০ সালের বন্যার পর থেকেই এলাকায় কালার সাথে উপদ্রব বেশি দেখতে পাওয়া যাচ্ছে। কালার সাপ ধরা আইনত অপরাধ কিন্তু বিষধর সাপ হওয়ায় স্থানীয় যুবকরা সেটি ধরতে বাধ্য হয়েছে, সাপটিকে আপাতত একটি কৌটোর মধ্যে সংরক্ষিত করে রাখা হয়েছে। স্থানীয়রা চেষ্টা করছেন কোনভাবে বন দপ্তরের সাথে যোগাযোগ করে সাপটিকে যত শীঘ্র সম্ভব তাদের হাতে তুলে দেওয়ার।

