প্রাচীন মাটির প্রদীপ কে বাঁচিয়ে রাখতে ক্ষুদে পড়ুয়ার অভিনব উদ্যোগ

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
প্রাচীন মাটির প্রদীপ কে বাঁচিয়ে রাখতে ক্ষুদে পড়ুয়ার অভিনব উদ্যোগ
ক্রমশ হারিয়ে যাচ্ছে প্রাচীন ঐতিহ্য। দীপাবলীর রাত আলোকিত করে আগে প্রতিবারির আঙিনায় জ্বলে উঠতো মাটির প্রদীপের আলো। কিন্তু প্রযুক্তির উন্নতির সাথে সাথে শহর থেকে গ্রাম এখন ছেয়ে যাচ্ছে অত্যাধুনিক টুনি বাল্ব এবং আরো বিভিন্ন রকম কৃত্রিম লাইটে। ক্রমশ হারিয়ে যাচ্ছে বাঙালি ঐতিহ্য। তাই প্রাচীন এই শিল্পকে বাঁচিয়ে রাখতেই এক অভিনব উদ্যোগ নীল পঞ্চম শ্রেণীর পড়ুয়া অংশুমান চক্রবর্তী। অংশুমান মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এর বাসিন্দা। ছোট থেকেই মা কাকিমাদের দেখত প্রদীপ জ্বালাতে কিন্তু এখন সেই প্রদীপের ব্যবহার কমে আসছে এবং হারিয়ে যাচ্ছে প্রদীপ শিল্প। তাই নিজেই বাজার থেকে মাটির প্রদীপ কিনে এনে সেগুলোর উপরে আলপনা একে তাকে নতুন ভাবে গড়ে তুলছে অংশুমান। সে জানায় যে যদি মাটির প্রদীপকে রং তুলিতে আকর্ষণীয় করে তোলা যায় তবে নিশ্চয়ই মানুষ প্রদীপের প্রতি আবার আকর্ষিত হয়ে উঠবে এবং বাজারে আবার মাটির প্রদীপ বিক্রি হবে। ছোট থেকেই তার শিল্পের প্রতি যথেষ্ট টান, সময় পেলেই রঙ তুলিতে বিভিন্ন জিনিস ফুটিয়ে তোলে এবার তাই নিজের হাতেই তুলে নিলেন প্রদীপকে নতুন করে গড়ে তোলার দায়ভার।