নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
নদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্তে ভিসার দাবিতে বিক্ষোভ ব্যবসায়ীদের
নদীয়ার গেদে দর্শনা বর্ডারে ভারত বাংলাদেশ সীমান্তে নাগরিকদের সড়ক পথে ভিসা দেওয়ার দাবিতে শরম হয়ে বিক্ষোভ করে সীমান্ত লাইনের গেদে ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার সীমান্ত বর্তী এলাকায় নদীয়া জেলার সাথে কাঁটাতারের বেড়ায় ভাগ হয়ে গিয়েছে বাংলাদেশ। এই এলাকার বেশ কিছু স্থানে রয়েছে এপার ওপার বাংলার যোগাযোগের মাধ্যম। এই জায়গা গুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল গেদে দর্শনা সীমান্ত গেট। যে এলাকায় যাতায়াত করে একাধিক স্টুডেন্ট ভিসা মেডিকেল ভিসা এবং নাগরিক ভিসা প্রাপ্ত মানুষেরা। ২০২১ সালে ৭ই ডিসেম্বর থেকে ভারত সরকার গেদে দর্শনার সীমান্তে বাংলাদেশ নাগরিকদের যাতায়াত বন্ধ করে দেয় আর তখন থেকেই চরম বিপাকের মুখে পড়ে সীমান্ত লাগোয়া, বেশ কিছু ব্যবসায়ী। নিত্যদিন প্রায় হাজার মানুষের যাতায়াত এগিয়ে থাকতো বাংলাদেশ থেকে ভারতে। কিন্তু যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া এখন বাংলাদেশ থেকে আগত মানুষের সংখ্যা অনেক কমে গেছে। অন্যদিকে যেখানে বনগাঁ পেট্রো ফল এই সমস্ত সীমান্তবর্তী এলাকা গুলোতে যাতায়াতের গেট খোলা আছে। তাহলে গেদে দর্শনা সীমান্তে কেন যাতায়াতের পথ বন্ধ করা হয়েছে। এই পথ বন্ধ করে দেওয়ায় এলাকার বেশ কিছু পরিবারের আর্থিক সংকট দেখা দিয়েছে। এই দাবিতে গেদে সীমান্তে বেশ কিছু ব্যবসায়ীরা গতকাল বিক্ষোভ করে। তাদের দাবি ভারত সরকারের উচিত গেদে দর্শনা সীমান্তে ভারত বাংলাদেশের যাতায়াতের মাধ্যম অবিলম্বে খুলে দেওয়া।

