নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
থানার আইসির গানে নৃত্যে মজল পুলিশ কর্মীরা,মঞ্চে গান গাইছেন থানার আইসি আর সেই গানের তালে নিচে চলেছেন থানা চত্বরে সমস্ত পুলিশকর্মীরা। কথায় আছে যিনি রাধে তিনি চুলও বাঁধে , তাই যিনি পুলিশ তিনি গানও যে গাইতে পারেন তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত পাওয়া গেল মালদা জেলায়। মালদার মানিকচকে থানা চত্বর এই আয়োজন করা হয়েছিল কালীপুজোর আর সেখানে মানিকচক থানার বর্তমান আইসি তথা আরামবাগ থানার প্রাক্তন আইসি পার্থসারথি হালদার গান গেয়ে শোনালেন। ইয়াদ আরাহাহে তেরা পেয়ার তার গাওয়া দুর্দান্ত এই গানে ছন্দে কখন থানা চত্বরে উল্লাসে মেতে উঠেছে পুলিশকর্মীরা। সমস্ত মানুষেরই নিজের কাজের বাইরে আলাদা শিল্পী সত্তা থাকে। সময় সময় সেই সত্তা বাইরে বেরিয়ে আসে। আর থানার আইসি কে এত সুন্দর গান গাইতে দেখে চমকে গেল সকলেই। সারা বছর তারা মানুষের নিরাপত্তায় ব্যস্ত থাকে, উৎসব আনন্দের দিনেও তারা মানুষের জন্য কাজ করে চলে নিজের পরিবার পরিজনদের থেকে দূরে গিয়ে তাই তাদের পুলিশ কর্মীদের আনন্দ দিতেই এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। উর্দি ধারীদের কাজ হল দুষ্টের দমনে কঠোর হয়ে যাওয়া আর সহ যোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা সেই দিক থেকে মানিকচক থানার আইসির সুনাম গোটা জেলা জুড়েই আছে।

