ছাত্রের নিথর দেহ নিয়ে থানার সামনে স্থানীয়দের বিক্ষোভ
ছাত্রের নিথর দেহ নিয়ে মঙ্গলবার রাত নটা নাগাদ কসবা থানার সামনে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। সোমবার দুপুরে কসবা রথতলার একটি স্কুলের পাঁচতলা থেকে পড়ে যায় দশম শ্রেণির এক ছাত্র। গুরুতর জখম ওই ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কীভাবে ওই ছাত্রের মৃত্যু হল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। আর এরপরই ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। প্রায় কয়েকঘন্টা কসবা থানার সামনে করে বিক্ষোভ দেখান মৃত ছাত্রের প্রতিবেশীরা। ফলে শুরু হয় যানজট। মৃত ছাত্রের দেহ থানার সামনে এনে বিক্ষোভ চলে। রাত নটা নাগাদ এই বি খুব শুরু হয় গভীর রাত পর্যন্ত চলতে থাকে। ছাত্রের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে যে তাদের ছেলেকে খুন করা হয়েছে। বিক্ষোভের ফলে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা।

