নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
বারবার আবেদন করেও কি বাদ পড়ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে। বারবার আবেদন করা সত্ত্বেও মিলছে না পরিষেবা। কিন্তু আপনার আবেদনের সময় কোন ভুল হচ্ছে না তো, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে ঠিক কি কি কারণে নাম বাদ চলে যেতে পারে এক নজরে আপনাদের জন্য রইল সেই সব কারণগুলো-
১) পাকা বাড়ি বা অন্য কোন সরকারি ঘরের অনুমোদন পেলে তবে মিলবে না এই পরিষেবা।
২) পরিবারের কেউ যদি কোন সরকারি ঘর পেয়ে থাকে।
৩) উপভোক্তা যদি অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে থাকে।
৪) উপভোক্তা যদি নমিনি ছাড়া মারা যায়
৫) উপভোক্তার যদি দুই চাকা তিন চাকার চার চাকার গাড়ি থাকে
৬) মাছ ধরার বোট থাকলে।
৭) উপভোক্তা ট্রাক্টর বা পাওয়ার টিলার থাকলে
৮) কৃষাণ ক্রেডিট কার্ডে লোন নেওয়ার ক্ষমতা ৫০ হাজারের উপরে থাকলে
৯) পরিবারের কেউ সরকারি চাকরি করলে
১০) পরিবারের কোনো সদস্য যদি মাসে দশ হাজারটাকা রোজগার করে
১১) কেউ যদি ইনকাম ট্যাক্স প্রদান করে
১২) কেউ যদি প্রফেশনাল ট্যাক্স প্রদান করে
১৩) নিজের নামে যদি ফ্রিজ থাকে
১৪) নিজের নামে যদি ল্যান্ডফোন থাকে
১৫) নিজের নামে আড়াই একর বা তার বেশি চাষযোগ্য জমি এবং অন্ততপক্ষে একটি সেচ যোগ্য যন্ত্র থাকে
১৬) নিজের নামে পা আছে করবা তার বেশি দুই ফসলি বা তিন ফসলী চাষযোগ্য জমি থাকলে
১৭) কারোর সাড়ে সাত একরের বা তার বেশি জমি থাকলে এবং অন্ততপক্ষে একটি সেচযোগ্য যন্ত্র থাকলে
উক্ত এই কারণগুলোর জন্য আপনি বাদ চলে যেতে পারেন প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে

