মৌমিতা দেবনাথ,
ইছামতি নদীর বাঁধে ধস নেমে তলিয়ে যাচ্ছে গ্রামের একাংশ, আতঙ্কে এলাকাবাসী
নদীর বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে গ্রাম যার ফলে ব্যাপক আতংক ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে বসিরহাটের হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের আঙ্কনারা এলাকায়। দীর্ঘদিন ধরে নদীর বাঁধের বেহাল অবস্থা। এলাকাবাসীর অভিযোগ বহুবার প্রশাসনকে জানিয়েও এর কোনো রকম সূরাহা হয়নি। জানা গেছে আঙ্কনারা গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে ইছামতি নদী। নদীর খরস্রোত ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে নদী তীরবর্তী এলাকার প্রায় দু কিলোমিটার বিস্তীর্ণ অংশের বাধ। গ্রামের কোন অংশে দেখা যাচ্ছে বড়সড় ফাটল কোথাও বা বাঁধ ভেঙে যাচ্ছে আবার কোথাও বা বারংবার মাটি দেওয়ার পরেও ধ্বসে পড়ছে মাটি। যার জেরে বেশ আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। বারংবার প্রশাসনকে এ বিষয়ে জানানো হয়েছে কিন্তু করা হয়নি এই মুহূর্তে ব্যাপক আতঙ্কে রয়েছে ইছামতি নদী পাড়ের বাসিন্দারা। ধস নেমে যদি এভাবে ফাটল দেখা যেতে থাকে এবং গ্রাম যদি তলিয়ে যায় তবে তারা কোথায় যাবেন এই আতঙ্কে ভুগছে তারা।

