আর কেনা যাবে না! এক ভরি সোনার দাম এবার পেরোল লাখের ঘর

আর কেনা যাবে না! এক ভরি সোনার দাম এবার পেরোল লাখের ঘর… ভারতে সোনার দাম আকাশ ছুঁয়েছে। আন্তর্জাতিক বাজারেই সোনার দাম ওপরের দিকে। বাংলাদেশেও ভয়ানক অবস্থা সোনার দামের।মঙ্গলবার বাংলাদেশে প্রতি ভরিতে সোনার দাম বাড়ল ১ হাজার ৭৫০ টাকা। ফলে মধ্যবিত্তের উপর তাপ বাড়ল বেশ খানিকটা।প্রায় ২ হাজার টাকা বেড়ে মঙ্গলবার বাংলাদেশে ১ ভরির সোনার দাম হল ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা।নতুন দাম নির্ধারণ হওয়ায় ২২ ক্যারেটের এক ভরি সোনার দান ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকার পাশাপাশি ২১ ক্যারেটের ১ ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বেড়ে ১ লাখ ১২ হাজার ২০৮ টাকা হল।এ ছাড়া ১৮ ক্যারেটের ১ ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বেড়ে ৯৬ হাজার ২২৮ টাকা হয়েছে। এদিকে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপোর দাম