অনশন বিক্ষোভে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা
বছর গড়িয়ে মাস দিনের পর দিন তাদের দিয়ে যাওয়া হয়েছে মিথ্যে প্রত্যাশা। এবার প্রাথমিক পর্ষদ অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ অনশন বিক্ষোভে রূপান্তরিত হলো। গতকাল পর্ষদ অফিসের সামনে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা অনশন- বিক্ষোভে শামিল হয়। এসএসসি এবং টেস্ট দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে শাসকদলের একের পর এক নেতা মুন্সীদের টাকার বিনিময়ে তারা চাকরি পাইয়ে দিয়েছে অযোগ্য প্রার্থীদের। কিন্তুযারা যোগ্য প্রার্থী তাদেরকে বাতিল করা হয়েছে। দিনের পর দিন প্রার্থীরা চালিয়ে গেছে অবস্থান-বিক্ষোভ। কিন্তু তার ফলাফল তারা পায়নি তাদের দাবি আজ তাদের বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষকতা করার কথা কিন্তু তার জায়গায় তারা রাস্তায় বসে দিনের পর দিন কাটাচ্ছে। তাদের মধ্যে কারো পরিবারের অবস্থা ভালো নয় কারো মা-বাবা অসুস্থ কারো বা সন্তান অপেক্ষা করছে তাদের বাবা মায়েদের জন্য ঘরে ফেরার আশায়। তাদের চাকরি বেঁচে দেওয়া হয়েছে যারা পরীক্ষায় পাশ করতে পারেনি তাদের কাছে। গতকাল অনশন বিক্ষোভ অসুস্থ হয়ে যান বেশ কয়েকজন প্রার্থী এবং পুলিশ মারধরও করে প্রার্থীদের। এদিন বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সল্টি রেখে প্রাথমিক পর্ষদের কার্যালয়।রাস্তায় শুয়ে তাদের একটাই দাবি যতদিন না তাদের যোগ্য তার ভিত্তিতে চাকরি দেওয়া হবে ততদিন আমরণ তারা এই অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাবে। বিক্ষোভকারীদের বক্তব্য দে ২০১৪ সালে যোগ্যতার ভিত্তিতে যতদিন না নিয়োগ হবে ততদিন বিক্ষোভ তারা চালিয়ে যাবে এবং এর শেষ দেখে ছাড়বে তারা।

