এদিন বিকেলে বালুঘাটের রাস্তায় নামলেন বালুরঘাট জেলা হাসপাতালের চিকিৎসক নার্সেরা। আরজিকর ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে। বালুরঘাট জেলা হাসপাতাল থেকে বালুরঘাট বাস স্ট্যান্ড হয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর অফিস হয়ে জেলা প্রশাসনিক ভবন, বালুরঘাট থানা হয়ে শহর পরিক্রমা করে পুনরায় হাসপাতালে ফিরে যায় মিছিলটি।