বিগত বেশ কয়েকদিন যাবৎ বন্ধ রানাঘাট পূর্বপাড়ের রেলের টিকিট কাউন্টার যার ফলে বেশ সমস্যায় পড়েছে নিত্য যাত্রীরা। ওই টিকিট কাউন্টার খোলার দাবি নিয়ে এদিন টিকিট কাউন্টারের সামনে অবস্থান বিক্ষোভ করবেন রানাঘাট নাগরিক অধিকার সুরক্ষা সমিতির সদস্যরা। তাদের দাবি এই টিকিট কাউন্টার বন্ধ থাকার ফলে নিত্য যাত্রীদের বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে , বিশেষ করে অফিস টাইমে টিকিট কাউন্টার বন্ধ থাকার ফলে আরো দুর্ভোগে পড়েন নিত্য যাত্রীরা।তাই যত শীঘ্রই সম্ভব টিকিট কাউন্টার খোলা হোক। তাদের দাবি না মানা হলে আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলনের পথে এগোবেন। শুধু তাই নয় তারা রানাঘাট স্টেশন ম্যানেজার এবং ডিআরএম এর কাছে একটি ডেপুটেশন ও জমা দেন তবে কবে এই টিকিট কাউন্টার খোলা হবে তা এখনো পর্যন্ত রেলের তরফে জানানো হয়নি। কবে এই টিকিট কাউন্টার খোলা হবে সেদিকে চোখ সকলের।