জেলার শিল্প নিয়ে ঘটা করে সিনার্জি হলেও, অতীতের শিল্পনগরী কল্যাণীর ধুঁকতে থাকা এক কারখানার গেটে পড়লো তালা, বেকার হলেন শতাধিক কর্মী। তৃণমূল পরিচালিত ইউনিয়ন দ্বিধা বিভক্ত হওয়ার কারণে কোন আশার আলো দেখছেন না কর্মীরা

লালবাগ:- মুর্শিদাবাদ পৌরসভার পৌর প্রশাসক ললিতা নন্দী দাস এর উদ্যোগে পৌরসভার পরিচালনায় আজ লালবাগ পাঁচরাহা বাজারে মানুষকে সচেতন করার জন্য মাক্স এবং স্যানিটাইজার তুলে দেয়া হলো পথচলতি মানুষ ব্যবসায়ী এবং সবজি বিক্রেতা দের হাতে। কিছু মানুষ সচেতন নন পৌরসভা থেকে মাক্স এবং স্যানিটাইজার দেওয়ার পরই দেখা যাচ্ছে সবজি বিক্রেতারা মাস্ক পাশে ফেলে খালি মুখে সবজি বিক্রি করছেন। মিডিয়া কে দেখতে পেয়ে আবার মাক্স মুখে পড়ছেন এ যেন লুকোচুরি খেলা। মানুষকে সচেতন করার জন্য পৌরসভা, পুলিশ প্রশাসন ,মিডিয়া সবাই উদ্যোগ নিচ্ছে কিন্তু কিছু মানুষ এগুলি নিয়ে ছেলেখেলা করছেন।