গরুর খাবার কাটতে গিয়ে মেশিনে হাত ঢুকে এক ষষ্ঠ শ্রেণির ছাত্রের ডান হাতের সমস্ত আঙ্গুল কাটা গেল December 8, 2022
পুরনো বিবাদকে কেন্দ্র করে এক গৃহবধূকে লোহার রড দিয়ে বেধড়ক মারধোর করার অভিযোগ উঠল ভাসুরের বিরুদ্ধে। আক্রান্ত গৃহবধূ চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মালদা জেলার মানিকচক থানার ধরমপুর এলাকায়। আহত গৃহবধূ ইসমা তারা বিবি বয়স (২৫)বছর। পরিবারের রয়েছে স্বামী শেখ শাহিদ ও দুই ছেলে মেয়ে। বর্তমানে স্বামী পেশার তাগিদে ভিন রাজ্যে রয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় বাড়ির ইলেকট্রিক মিটার নিয়ে দীর্ঘদিন ধরেই ভাসুরের সাথে তাদের গন্ডগোল বেঁধে রয়েছে। সেই গন্ডগোল কে কেন্দ্র করে গতকাল রাতে বাড়িতে ঢুকে ওই গৃহবধূকে বেধড়ক মারধোর করে তার ভাসুর লোহার রড দিয়ে বলে অভিযোগ। গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে সেইখান থেকে পালিয়ে যায় ভাসুর বলে অভিযোগ। এরপর ওই গৃহবধূকে আশঙ্কা জনক অবস্থায় প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ওই গৃহবধূ। এই ঘটনায় অভিযুক্ত ভাসুরের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। December 8, 2022
পঞ্চায়েত নির্বাচনের দিন বিরোধীদের ঘর থেকে বের হতে দেব না- হুমকি নদীয়ার চাপড়ার তৃণমূল ব্লক সভাপতির December 7, 2022
রাতে একজন হলেও সিনিয়র ডাক্তার থাকতে হবে হাসপাতালে- কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের December 7, 2022