টিভিতে কার্টুন দেখা নিয়ে নাবালিকা ভাই বোনের মধ্যে মারামারি। ভাইকে বেধরক মারধর করেছিল নাবালিকা দিদি। বিষয়টি বাড়িতে জানতে পারলে বাবা-মা বকাবকি করবে। এই ভয়ে সকলের অলক্ষ্যে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী। March 19, 2023
গ্রুপ লোনের টাকা আত্মসাৎ করার অভিযোগে অভিযুক্ত মহিলাকে ইলেকট্রিক পোস্টে বেঁধে রাখল গ্রামবাসীরা March 19, 2023
মদ্যপ অবস্থায় ছাত্রীদের সাথে অশালীন ব্যবহারের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, বিক্ষোভে অভিভাবকরা March 19, 2023
নতুন ছবির প্রচারে কলকাতায় রাজকুমার রাও নতুন ছবি ভিড় এর প্রচারে আগরপারায় হাজির হলেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। আগামী ২৪ সে মার্চ মুক্তি পেতে চলেছে রাজকুমার রাও ও ভূমি পেডনেকর অভিনীত ছবি ভিড়। যার ট্রেলার ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের। কলকাতায় এসে রাজকুমার নিজেকে বাংলার জামাই হিসেবেও পরিচিতি দিলেন। তাকে এক ঝলক দেখার জন্য এদিন উপচে পড়েছিল মানুষের ভিড়। তিনি নিজেও অত্যন্ত খুশি শহর কলকাতায় এসে। তাকে ঘিরে ভক্তদের উন্মাদনও ছিল একেবারে চোখে পড়ার মতো। March 19, 2023
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে ব্লক এবং জেলা তৃণমূল সভানেত্রীর কাজিয়ায় সরগরম মালদা। এবারে পুরাতন মালদা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর বহিষ্কারের দাবি তুলে বিক্ষোভে শামিল জেলা মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব March 17, 2023