কোভীড অতিমারি কাটিয়ে প্রায় দুবছর পর সরকারি নির্দেশে বিদ্যালয় গুলি খুললেও বড় বড় বিদ্যালয় গুলি নিজেদের আর্থীক জোরে পড়ুয়াদের সুরক্ষার দিকে লক্ষ রেখে বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছনতার বিষয়ে জোর দিলেও। জেলার সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলি সে সমর্থ্য না থাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে বাথরুম সমস্যা কাটিয়ে ওঠা এক প্রকার তলানীতে। তবু ও বিদ্যালয় গুলিতে শিক্ষক শিক্ষিকা থেকে কচিকাচা পড়ুয়াদের আনাগোনায় ফের কলতানে মুখরিত বিদ্যালয় প্রাংগন।