৯২৯ টাকা গ্যাস সিলিন্ডারের দাম, কেন্দ্র তা থেকে কত পায়? রাজ্যের ঘরে আসে কত? সামনেই লোকসভা ভোট। সেদিকে নজর রেখে এপ্রিলের শুরুতেই এলপিজি গ্যাসের দাম কমিয়েছে কেন্দ্র সরকার। মধ্যবিত্তের পকেটে আপাতত স্বস্তির ছোঁয়া। এখন প্রশ্ন হল, এলপিজি সিলিন্ডার থেকে কি রাজ্য এবং কেন্দ্র, উভয়ই ট্যাক্স নেয়? কার কত ট্যাক্স এবং কে কত টাকা পায়?

সাইবার অপরাধ জগতে নয়া মোডাস অপারেন্ডির খোঁজ পেল পুলিস। এবার খোদ কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টারের (আইফোর-সি) সিইও’র নামে ভুয়ো মেল করে প্রতারণার ফন্দি আঁটছে ডার্ক ওয়ার্ল্ড।

বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের আচরণে বিড়ম্বনায় বিজেপি, শাহের শরণাপন্ন হতে চায় দলের একাংশ বিজেপির বিড়ম্বনা আরও বেড়েছে বনগাঁর প্রার্থীর মন্তব্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যই খণ্ডন হয়ে যাওয়ায়! শাহ বলেছিলেন, সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন।