মুখ্যমন্ত্রীর রোষের মুখে রানাঘাটের মহকুমাশাসক ২০১৭ সালের অগস্টে শেষ বার এই পুরসভায় নির্বাচন হয়েছিল June 25, 2024
শৌচালয়েই পাঠশালা মা-মেয়ের মঙ্গলবার দুপুরে দেখা গেল শৌচালয়ের কাউন্টারে খুচরো পয়সার হিসেব রাখার কাজের ফাঁকেই মেয়েকে পড়াচ্ছেন মা। June 24, 2024
পুর এলাকার কাজ নিয়ে মানুষের ক্ষোভ কেন, খোঁজ নেবেন মমতা লোকসভা নির্বাচনের পর এই প্রথম আগামী ২৬ জুন মন্ত্রিসভার বৈঠক বসবে নবান্নে June 24, 2024
পৌরসভার তৈরি বুস্টিং পাম্পের তালা ভেঙে দুষ্কৃতী তাণ্ডব, ভেঙে ফেলা হয় পাম্পের যন্ত্রাংশ, ঘটনায় জল কষ্টে পৌরসভার একাধিক ওয়ার্ড June 24, 2024
অতিরিক্ত মদ্যপানের কারণে আবারো অকালে চলে গেল ৪৩ বছর বয়সী এক ব্যক্তির প্রাণ, দিশেহারা পরিবার। June 24, 2024
সুমিত ঘোষ,মালদা: সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় সফল মালদহের অভাবি মেধাবী ছাত্রের বাড়িতে পৌঁছলেন বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ June 24, 2024
হরিশ্চন্দ্রপুর,২৪ জুন : অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে খাবার বিলি নিয়ে অনিয়মের অভিযোগ উঠছিল।কখনো পরিমাণে কম খাবার দেওয়া,আবার কখনো প্রকৃত শিশু ও মা দের খাবার না দেওয়ার অভিযোগ। পাশাপাশি মাঝে মধ্যে কোন কারণ না দেখিয়ে সেন্টার বন্ধ করে দেওয়া এবং নিম্নমানের খাবার দেয়ার অভিযোগ।আর এই সমস্ত অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুর দক্ষিণ পাড়া কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী ও রাঁধুনিকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। অভিযোগ উঠেছে ওই কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী রূপা বানু পারভিন ওরফে মনার বিরুদ্ধে।যদিও ওই কর্মী তার বিরুদ্ধে উঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।আর এই বিক্ষোভের খবর পেয়ে দুপুরবেলা ওই সেন্টারে ছুটে যান সুপার ভাইজার নাসরিন পারভিন ও সাংমু ভুটিয়া।সেখানে গিয়ে সমস্ত ঘটনা তদন্ত করে দেখেন তারা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন সকালে সেন্টার খুললে এলাকার বাসিন্দা এবং অভিভাবকরা সেখানে এসে সেন্টারের কর্মীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন।অভিযোগ,নিয়মিত এই সেন্টার খোলা হয় না।গর্ভবতী মহিলাদের পরিমাণে কম এবং নিম্নমানের খাবার দেওয়া হয়।নিয়ম-নীতির তোয়াক্কা না করে মাঝে মাঝে সেন্টার বন্ধ রাখেন ওই কর্মী।আর এই সমস্ত অভিযোগ করতে গেলে ওই অঙ্গনওয়াড়ি কর্মী অভিভাবকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।এবং বলেন তার বিরুদ্ধে যেখানে খুশি সেখানে অভিযোগ করতে পারে।কেউ তার কিছু করতে পারবে না।হরিশ্চন্দ্রপুর ১ এর সিডিপিও আব্দুস সাত্তার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। June 24, 2024