৯ দিন যাবত স্কুলে বন্ধ মিডডেমিল, শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

৯ দিন যাবত স্কুলে বন্ধ মিডডেমিল, শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের,আছে বিদ্যালয় আছে পঠন পাঠন কিন্তু নেই খাবার। পেটে খিদে নিয়েই দিনের পর দিন পড়াশোনা করে যাচ্ছে পড়ুয়ারা। তাও আবার দীর্ঘ ৯ দিন, এত গুলো দিন শিক্ষা কেন্দ্রে বন্ধ মিড ডে মিল পরিষেবা। আর এর পরেই এক প্রকার বাধ্য হয়ে আইসিডিএস সেন্টারের শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা। ঘটনাটি নদীয়ার নাকাশীপাড়া চিচুড়িয়া মধ্যপাড়ার সুসংহত শিশু শিক্ষা কেন্দ্রের।
এই শিশু শিক্ষা কেন্দ্রে পড়ুয়ার সংখ্যা প্রায় ৬৫ জন। শিক্ষা কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ বাচ্চাদের নাকি ঠিকমত খাবার দেওয়া হয় না।খাবার না দেওয়ার অভিযোগে কাঠগড়ায় তোলা হয়েছে এই আইসিডিএস সেন্টারকে। শিক্ষা কেন্দ্রের বিরুদ্ধে আরও অভিযোগ ডিম দেওয়া তো দূরের কথা ৯ দিন ধরে স্কুলে মিড ডে মিল পরিষেবা বাচ্চাদের দেওয়া হচ্ছে না। আর এদিকে আইসিডিএস সেন্টারের শিক্ষিকার সাফাই যে শিশু খাদ্য নাকি ঠিকমত সরবরাহ হয় না যে কারণেই বন্ধ মিড ডে মিল পরিষেবা। সিডিপিও দাবি যে চালের পর্যাপ্ত যোগান ছিল না যে কারণেই বন্ধ রাখা হয়েছে মিড ডে মিল।কিন্তু অন্যদিকে শিশু খাদ্য সরবরাহকারী বলছেন অন্য কথা, তিনি জানান যে প্রতিমাসেই নাকি চালানে সই করিয়ে খাদ্য পরিমাপ করানো হয়। তাহলে এই খাদ্য কোথায় যাচ্ছে। এলাকার বিজেপি পরিচালিত স্থানীয় পঞ্চায়েত সদস্যের দাবি যে আগামী দিনে যাতে শিশুরা ঠিকমতো খাবার পায় সে বিষয়ে লক্ষ্য রাখা হবে।তবে এই প্রথম নয় এর আগেও রাজ্যের বহু স্কুলে মিড ডে মিল ঠিকমতো না দেওয়ার অভিযোগ এসেছে অভিভাবকদের তরফে।