৮২ বছর বয়সেও ভোটের ময়দানে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন

মৌমিতা দেবনাথ
৮২ বছর বয়সেও ভোটের ময়দানে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন
বয়স ৮২ নেহাত কম নয় বয়সটা। যে বয়সে সাধারণ যে কোন মানুষ বিশ্রাম নেন সেই বয়সে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন গোটা এলাকা। পূর্ব মেদিনীপুরের তমলুকের শান্তিপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রার্থী সন্তোষ ঘড়া । আর মাত্র দিন কয়েক পরেই পঞ্চায়েত নির্বাচন তাই এক মুহুর্ত সময় নষ্ট না করে তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন ভোটের প্রচারে। ১৯৭৮ সালে রাজ্যের প্রথম ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়। সেই থেকে এখনো লড়ছেন ভোটের ময়দানের সমান তালে। ১৯৭৮ সাল থেকে কংগ্রেসের টিকিটে তিনি জয়ী হচ্ছেন এরপরে ১৯৯৮ সালে যোগ দেন তৃণমূলে। আর তার পর থেকে তৃণমূলের টিকিটে টানা জয়। কখনো প্রধান আবার কখনো উপপ্রধান হয়েছেন।৮২ বছর বয়সে দারিয়েও জেতার বিষয়ে আত্মবিশ্বাসী তিনি।