৭৫ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে এবং পরিবেশকে সতেজ রাখতে এট মহতি উদ্যোগ গ্রহণ করল মালদা জেলার একটি রাষ্ট্র ব্যাংকের আধিকারিক ও কর্মীরা

৭৫ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে এবং পরিবেশকে সতেজ রাখতে এট মহতি উদ্যোগ গ্রহণ করল মালদা জেলার একটি রাষ্ট্র ব্যাংকের আধিকারিক ও কর্মীরা। রবিবার দুপুরে পুরাতন মালদা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের শর্বরী এলাকায় একটি বৃক্ষরোপণ কর্মসূচি নেয় সংশ্লিষ্ট ব্যাংকের কর্মীরা। এদিন এই এলাকায় প্রায় দেড়শটি বিভিন্ন জাতির চারা গাছ রোপন করা হয় শুধু তাই নয় এলাকার মানুষকে গাছ নিয়ে সচেতন করেন কি ভাবে সবুজ রক্ষা করা যায়। বৃক্ষরোপণ কর্মসূচিতে ইন্ডিয়ান ব্যাংকের এক আধিকারিক অমিত কুমার ওঝা জানান তাদের ব্যাংকের যে বিভিন্ন কর্মসূচি থাকে তার মধ্যে সামাজিক কর্মসূচি হিসেবে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে কারণ প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে চলেছে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে তাই গাছ লাগানো অবশ্যই প্রয়োজন এবং ৭৫ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।