নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
৭০ বছর বয়সেও বার্ধক্য ভাতার জন্য দাঁড়াতে হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পের লাইনে।বয়স সত্তর,যে বয়সে বিশ্রাম নেওয়া উচিত। পা টলমল, ঠিকমত দেখতে পান না চোখে, অথচ সেই বৃদ্ধ বয়সেই দাঁড়াতে হচ্ছে বার্ধক্য ভাতার জন্য লাইনে। ৭০ বছরের বৃদ্ধা রাজুবালা মন্ডল পুত্রবধূ সুলতা মন্ডল এর সাথে পৌঁছেছেন চাকদায় দুয়ারে সরকার ক্যাম্পে। কারণ তার শাশুড়ির জন্য বহুবার বার্ধক্য ভাতার আবেদন জমা দেওয়া হলেও এখনো মেলেনি ভাতা। ৭০ বছরের বৃদ্ধা সিঁড়ি দিয়ে ঠিকমতো উপরে উঠতে পারেন না কিন্তু তা সত্য প্রতিটি জায়গায় গিয়ে তিনি ভাতার জন্য আবেদন করে এসেছেন। তার পুত্রবধূ জানালেন যে বয়স্ক শাশুড়ি মাকে নিয়ে জায়গায় আবেদন করা খুবই কঠিন কিন্তু তবুও করতে হচ্ছে অথচ তা সত্য মিলছে না কোন পরিষেবা। শুধু এই প্রথমবার নয় এর আগেও বহুবার করা হয়েছে এই ভাতার জন্য আবেদন। পুত্রবধূ জানালেন এর আগেও পূর্বাচল স্কুলে তারা ফরম জমা দিয়েছেন কিন্তু বারবার তাদের ফর ম বিভিন্ন কারণে খারিজ করে দেওয়া হয়েছে যার ফলে পাওয়া যাচ্ছে না ভাতা।রাজ্য সরকারের উদ্যোগে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নাকি মানুষের দুয়ারেই পৌঁছে যাচ্ছে পরিষেবা। রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে মানুষের সুবিধার জন্য এই দুয়ারে সরকার ক্যাম্পের ব্যবস্থা করেছেন।তাহলে কেন এই বৃদ্ধ মানুষেরা ঠিকমতো তাদের অধিকারের বার্ধক্য ভাতাটুকুও পাচ্ছেন না।

