নৃশংসভাবে বছর ৬২ রএক বৃদ্ধাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল তৃণমূলের যুব সভাপতির বিরুদ্ধে। অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে,গাইঘাটা থানার মানিকহীরা দেশপাড়া এলাকায়। মৃত ওই মহিলার নাম কানন রায়। অভিযোগ বৃদ্ধাকে খুন করার পেছনে যুব তৃণমূল নেতা নিরুপম রায়ের ইন্ধন রয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ,গতকাল এলাকায় বাজেভাবে আচরণ করছিল মত্ত সমীর মল্লিক। প্রতিবাদ করলে কানন দেবীর উপরে চড়াও হয় সমীর। তার মাথায় আঘাত করা হয়। তার বৌমাকেও মারধর করা হয়। কানন দেবীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। মৃতার পরিবার দোষীর কঠোর শাস্তির দাবি করেছেন। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে গোটা এলাকার মানুষ।

