মলয় দে নদীয়া:- গত ২০ শে এপ্রিল থেকে ২৬ শে এপ্রিল পর্যন্ত পন্ডিচেরিতে আয়োজিত হয়েছিল ৩৬ তম ফেডারেশন কাপ ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৩।
যাতে বিভিন্ন রাজ্যের মহিলা এবং পুরুষ ভলিবলের দল অংশগ্রহণ করে। তবে বাংলার ছেলেদের তুলনায় ভলিবলে এগিয়ে মেয়েরাই। কারণ অন্যান্য রাজ্যের পুরুষ দল থাকলেও বাংলার কোন পুরুষ দল অংশগ্রহণ করেনি এই যাবৎ কাল। বিগত বছরের মতন এবারেও অংশগ্রহণ করেছিল বাংলার মহিলা ভলিবল দল। গতকাল দ্বিতীয় সেমিফাইনালে কেরালার কাছে পরাজিত হয়েছে তারা। এর ফলে তাদের স্থান হলো চতুর্থ। আগামীকাল ইন্ডিয়ান রেলওয়ে এবং কেরালার সাথে ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে মহিলা ভলিবলের এই ফেডারেশন কাপে।

