৩০০ চা শ্রমিক পদ্ম শিবির ছেড়ে ঘাসফুলে যোগদান করলেন।

জলপাইগুড়ি সায়ন সেন :: ৩০০ চা শ্রমিক পদ্ম শিবির ছেড়ে ঘাসফুলে যোগদান করলেন।

গত পঁচিশে মে মালবাজার মহাকুমার মেটেলি ব্লক এর অন্তর্গত নাগেশ্বরী চা বাগানে র বহিস্কৃত তৃণমূল নেতারা বিজেপির জেলা সভাপতি ও বিধায়ক এর উপস্থিতিতে বিজেপিতে যোগদান করে। উনারা দাবি করেন উনাদের সাথে দুইশত চা-শ্রমিক তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে। তাই দু’দিনের মাথায় বিজেপির শ্রমিক ইউনিয়নের অন্তর্গত ৭৫ টি পরিবারের প্রায় ৩০০ ভোটার তৃনমূল কংগ্রেসের পতাকাতলে এসেছে বলে দাবি করেছেন মেটেলি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আশিস কুন্ডু।
তিনি আরো বলেন আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস নাগেশ্বরী চা বাগানের সব কটি আসনে মানুষের আশীর্বাদ নিয়ে জয়ী হবে।
এদিন বিজেপির শ্রমিক নেতা অনুপ মহালি ও বীরেন উরাও নেতৃত্বে নবাগত শ্রমিকরাসা যোগদান করেন ।
এদিনের সভায় উপস্থিত ছিলেন।
মনোজ মণ্ডল, গ্রাম পঞ্চায়েত প্রধান রাধিকা উড়াও, সৌমিতা কালান্দি, বেলা কুজুর সহ অন্যান্য নেতৃত্বরা।