মৌমিতা দেবনাথ
২২ লক্ষ্য বাংলাদেশি টাকা সহ এক ব্যক্তিকে আটক করল বিএসএফ জওয়ানরা
২২ লক্ষ বাংলাদেশি টাকা সহ এক পাচারকারীকে আটক করে দক্ষিণ বেঙ্গল ফন্ট ইয়ারের অধীন সীমা চৌকি ঘোজাডাঙ্গা, ১৫৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। জানা গেছে এক সন্দেহভাজন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে এ দিন উত্তর পাড়ার দিকে যাচ্ছিল ঠিক তখনই বিএসএফ জওয়ানরা তাকে ধাওয়া করলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় এরপর মোটরসাইকেলটির তল্লাশি চালিয়ে বিএসএফ জওয়ানরা সেখান থেকে ১৫ বান্ডিল অর্থাৎ ১২ লাখ বাংলাদেশী টাকা উদ্ধার করে। এরপরই ওই পাচারকারীর খোঁজ চালানো হলে জানা যায় তার বাড়ি উত্তর ২৪ পরগনায়। সেই সূত্র ধরেই তারা তল্লাশি অভিযান চালায় এরপর এক ব্যক্তিকে ইটেন্ডা গ্রাম থেকে উত্তরপাড়ার দিকে মোটরসাইকেল চালিয়ে যেতে দেখলে তাকে আটক করে এরপর বাইকটির তল্লাশি চালানো হয় সেখান থেকে উদ্ধার হয় আরো ৭ বান্ডিল টাকা। আপাতত ওই পাচারকারীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ১৫৩ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানরা।

