মৌমিতা দেবনাথ,
১৪ ই ফেব্রুয়ারি ভালবাসার দিনে প্রেমিকের হাতে খুন প্রেমিকা
প্রেমিকাকে খুন করার অভিযোগে দমদম থানার পুলিশের হাতে গ্রেফতার হল অভিযুক্ত প্রেমিক। ভালোবাসার দিনে প্রেমিকের হাতে খুন হল প্রেমিকা। জানা গেছে দমদম পশ্চিম রবীন্দ্রনগরের বাসিন্দা অঞ্জু দাসের সাথে বিগত এক বছর আগে সম্পর্ক গড়ে উঠেছিল মিহির মন্ডলের। অঞ্জু দাস এর মেয়ে প্রিয়া দাস এর অভিযোগ ১৪ ই ফেব্রুয়ারি রাতে তার মাকে তুলে নিয়ে যায় অভিযুক্ত ওই ব্যক্তি। এরপর তার মাকে কুপিয়ে খুন করে। এর আগেও অঞ্জু ঘোষ মিহির মন্ডল এর নামে থানায় অভিযোগ দায়ের করেছিল। তাকে মানসিক এবং শারীরিক অত্যাচার করত প্রেমিক মিহির মন্ডল। ১৪ ই ফেব্রুয়ারি তাকে ডেকে নিজের বাড়িতে তুলে নিয়ে যায় ওই ব্যক্তি এরপরে সেখানেই তাকে খুন করা হয়। অবশেষে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে দমদম থানার পুলিশ।

