১১০ বছরের বৃদ্ধার জন্মদিন পালন করল দিদির দূতেরা

মৌমিতা দেবনাথ,
১১০ বছরের বৃদ্ধার জন্মদিন পালন করল দিদির দূতেরা
এবার ১১০ বছরের বৃদ্ধার জন্মদিন পালন করল দিদির দূতেরা। পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন উদ্যোগ দিদির সুরক্ষা কবজ কর্মসূচি। যেখানে সরকারি প্রকল্পের পরিষেবা নিয়ে মানুষের দুয়ারে হাজির হচ্ছে দিদির দুত রুপি সাংসদ বিধায়কেরা। আর এবার অভাব অভিযোগ শোনার পাশাপাশি বজ বজের ১১০ বছরের বৃদ্ধা সখি বালা মন্ডলের জন্মদিন পালন করলেন দিদির দুতেরা । উপস্থিত ছিলেন বজবজ ২ নম্বর ব্লকের ব্লক সহ সভাপতি সুব্রত ব্যানার্জি। কেক কেটে তার জন্মদিন পালন করা হলো। সাথে আয়োজন করা হয়েছিল নিরামিষ ভোজনের ও।একইসঙ্গে ওই বৃদ্ধা বিধবা ভাতা-সহ অন্যান্য সরকারি যোজনার লাভ পাচ্ছেন কিনা সেই বিষয়ে খোঁজ নিলেন তিনি।