১০০০ পৃষ্ঠায় বিশ্বের সবচেয়ে বড় আঁকা দূর্গা

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তো দেখেছেন এবার তাহলে দেখুন বিশ্বের সবচেয়ে বড় আঁকা দুর্গা তাও আবার পৃষ্ঠায়। ১০০০১ টি পেজ জুড়ে দুর্গা এঁকেছেন আর্টিস্ট রৌনক ভট্টাচার্য। যে নির্মিত দুর্গার আকৃতি ১১×৯ মিটার। রং তুলি পেন্সিলের জাদুতে বিশ্বের সবচেয়ে বড় দূর্গার ছবি এঁকেছেন রৌনক। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ২০২১ সালের দুর্গা প্রতিমার আদলে এই প্রতিমা নির্মাণ করা হয়েছে। এই দুর্গা প্রতিমা নির্মাণ করতে তিনি অয়েল পেস্টাল রং ব্যবহার করেছেন। আর তারপরেই বাড়ির ছাদে ১০০০১ টি পেজ সাজিয়ে দিয়েছেন দুর্গা প্রতিমার আদলে। এক অপূর্ব সুন্দর দৃশ্য সজ্জিত হয়েছে বাড়ির ছাদ জুড়ে যেখানে শোভা পেয়েছে রৌনকের হাতে আঁকা বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমার ছবি। শুধুমাত্র খাতার পৃষ্ঠাতেই এত সুন্দর অপূর্ব মা দূর্গার ছবি যে অঙ্কন করা যায় তা এই দৃশ্য না দেখলে বোঝা যাবে না। রুনক একজন প্রফেশনাল আর্টিস্ট এর আগেও তিনি অনেক ছবি এঁকেছেন আর এবার বিশ্বের সবচেয়ে বড় দুর্গা একে চমক সৃষ্টি করলেন। মা দুর্গার চিত্রটিকে এতটা নিখুঁতভাবে তিনি এঁকেছেন যে মনে হচ্ছে যেন জীবন্ত মা দুর্গা খাতার পৃষ্ঠায় স্থান পেয়েছে। ইতিমধ্যেই এই ভিডিওটি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে সোশ্যাল মিডিয়া ভক্তদের মধ্যে। দেখুন কত সুন্দর বাড়ির ছাদে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার ছবি এক অন্য মাত্রা পেয়েছে প্রকৃতির কোলে।