১০০ দিন প্রকল্পে জোরপূর্বক অন্যের জমিতে মাটি কাটার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে

১০০ দিন প্রকল্পে জোরপূর্বক অন্যের জমিতে মাটি কাটার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে

নাজিম আক্তার,হরিশ্চন্দ্রপুর,০১ফেব্রুয়ারী:
১০০ দিন প্রকল্পে মাটি কাটা কাজ নির্ধারিত জমিতে না করে অন্যের জমিতে জোরপূর্বক করা হচ্ছে।এমনকি ওই জমিতে কোর্টের Injectionকে উপেক্ষা করে গায়ের জোরে মাটি কাটানোর অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্যা মর্জিনা খাতুনের স্বামী সুলতান আলীর বিরুদ্ধে।কাজে বাধা দিতে গেলে দেওয়া হচ্ছে হুমকি।বেআইনি ভাবে মাটি কেটে টাকা আত্মসাৎ করছে।অন্যদিকে তার বিরুদ্ধে উঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত সুলতান আলী।

পঞ্চায়েত সূত্রে জানা যায় দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের ইলাম এলাকায় ১০০ দিন প্রকল্পে মাটি কাটার কাজের জন্য ১ লক্ষ ৮৪ হাজার টাকা বরাদ্দ হয়েছে।

অভিযুক্ত সুলতান আলি জানান সমস্ত অভিযোগ ভিত্তিহীন।সরকারি প্রকল্পের সমস্ত কাজ আইন মেনেই করা হচ্ছে।সুপারভাইজারের মাধ্যমে এই মাটি কাটার কাজ চলছে।ওই ব্যক্তি মাটি কাটার জন্য তার কাছে ৫০ হাজার টাকা দাবি করেছিল।সে সেই টাকা দিতে অস্বীকার করায় এই ধরণের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলেছে।তাছাড়া ওই জমি সোহরাব আলী বলে এক ব্যক্তির।ওর কাছ থেকে অনুমতি নিয়েই মাটি কাটা হচ্ছে।