হাতে পাননি মাধ্যমিকের এডমিট কার্ড, অভিষেককে ফোন করে হল মুশকিল আসান

মৌমিতা দেবনাথ
হাতে পাননি মাধ্যমিকের এডমিট কার্ড, অভিষেককে ফোন করে হল মুশকিল আসান
অসুস্থতার কারণে মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপ করতে পারেননি ছাত্রী। যার ফলে পরীক্ষার আগেও হাতে পাননি এডমিট কার্ড। অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ফোন করে হলো মুশকিল হাসান। পরীক্ষার আগের দিন হাতে এডমিট কার্ড পেলেন ময়না মন্ডল। ২০২৩ এর মাধ্যমিক পরীক্ষার্থী ময়না মন্ডল বাঁকুড়ার বাকিশোল একে ইনস্টিটিউশন এর ছাত্রী। শারীরিক অসুস্থতার কারণে তিনি ফর্ম ফিলাপ করতে পারেননি। এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে মধ্যশিক্ষা পর্ষদের সাথেও যোগাযোগ করা হয়েছিল কিন্তু কোন রকম সূরাহা হয়নি। অবশেষে অভিষেককে ফোন করতেই সমস্যার সমাধান হলো। পরীক্ষার আগের দিন হাতে এডমিট কার্ড পেল ওই ছাত্রী।