মৌমিতা দেবনাথ
হাতির হানা থেকে বাঁচাতে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বনদপ্তরের উদ্যোগে চালু হল ত্রিস্তরীয় নিরাপত্তা
রাজ্যে হাতির হানায় গতকালই মৃত্যু হয়েছে এক মাধ্যমিক পরীক্ষার্থীর। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল তৈরি হয়েছে জঙ্গল তীরবর্তী এলাকা গুলোতে। আর হাতির হানা থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের বাঁচাতে এবার বাঁকুড়া বনদপ্তর এর উদ্যোগে ব্যবস্থা করা হলো ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। পরীক্ষার্থীদের জন্য ব্যবস্থা করা হয়েছে প্রায় ১৪ টি গাড়ি। যাতে করে সেই গাড়িতে পরীক্ষার্থীদের নিয়ে যাওয়া এবং নিয়ে আসা হবে যাতে তারা সুরক্ষিতভাবে পরীক্ষা কেন্দ্রে এবং বাড়িতে পৌঁছাতে পারে। বাঁকুড়ার বড়জোড়া বেলিয়াতোড় সোনামুখী জঙ্গলগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে হাতি। সব মিলিয়ে প্রায় 80 টি হাতি ঘুরছে জঙ্গল এরিয়া গুলোতে। যার জেরে প্রবল আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামের মানুষেরা। নিত্যদিন যেভাবে হাতির হানায় মৃত্যু হচ্ছে মানুষের তাতে পরীক্ষার্থীদের এই নিরাপত্তা দেওয়ায় তারা অনেকটাই নিশ্চিন্ত।

