হাজার হাজার পরিযায়ী পাখিদের ভিড় গঙ্গা বক্ষে

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ

হাজার হাজার পরিযায়ী পাখিদের ভিড় গঙ্গা বক্ষে।সবে হালকা হালকা শীতের আমেজ দেখা দিয়েছে। আর শীত পড়তে না পড়তেই গঙ্গা তেরে দেখা গেল হাজার হাজার পরিযায়ী পাখিদের ভিড়। নভেম্বরে হালকা শীতের কুয়াশা গায়ে মেখে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে প্রয়াগে ভিড় করেছে পরিযায়ী পাখির দল আর যা দেখতে ভিড় জমিয়েছে পর্যটকরা। প্রতিবছর ত্রিবেণীতে সাইবেরিয়া থেকে গঙ্গাবক্ষে পাড়ি দেয় এই পরিযায়ী পাখির দল আর যা পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। প্রয়াগের এই অংশে পরিচিত গঙ্গা যমুনা-সরস্বতী মিলন কেন্দ্র হিসেবে। আর যা প্রতিবছরই আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু থাকে। দেশ-বিদেশ থেকে পর্যটকরা তো বটেই এমনকি বিশ্বের বিভিন্ন চিত্রগ্রাহক রাও এই সময় প্রয়াগে হাজির হয় পরিযায়ী পাখিদের ক্যামেরায় বন্দি করত। আবার কেউ কেউ ভোটে ঝরে পড়ে যায় পাখিদের খাবার ও পরিবেশন করে। শীতের শুরুতেই প্রয়াগে এমন পরিযায়ী পাখি দর্শন সত্যি এক অন্যতম মাত্রা সৃষ্টি করে পর্যটনে।