হরিশ্চন্দ্রপুর বিধানসভায় কংগ্রেসের যুব সভাপতি নির্বাচনের লড়াইয়ে তিন,শুরু সদস্য সংগ্রহ অভিযান ও ভোটদান প্রক্রিয়া,হাড্ডাহাড্ডি লড়াইয়ের কে হবে বৈতরণী পার? উদ্বেগ
নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর,০৪ জুন:
পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে যুব কংগ্রেসকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে শুরু হয়েছে অনলাইন সদস্য সংগ্রহ অভিযান ও প্রতিটি জেলা এবং বিধান সভার সভাপতির নির্বাচন প্রক্রিয়া।শনিবার বিকাল তিনটা নাগাদ হরিশ্চন্দ্রপুর কংগ্রেসের দলীয় কার্যালয়ে তথা ইন্দিরা ভবনে সাংগঠনিক আলোচনার পাশাপাশি যুব কংগ্রেসের সদস্যদের নিয়ে এক আলোচনা সভা করলেন পাক্তন বিধায়ক মুস্তাক আলম।
হরিশ্চন্দ্রপুর-৪৬ নং বিধানসভার যুব কংগ্রেসের পদ প্রার্থী আমিরুল ইসলাম জানান,প্রতি তিন বছর অন্তর যুব কংগ্রেসের সভাপতি অনলাইন ভোটদান প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়ে থাকেন।অনলাইনে মালদা জেলা যুব কংগ্রেসের সভাপতি পদের জন্য ১৪ জন এবং হরিশ্চন্দ্রপুর-৪৬ নং বিধানসভায় সভাপতি পদের জন্য তিন জন আবেদন করেছেন। হরিশ্চন্দ্রপুর-৪৬ নং বিধানসভায় যুব কংগ্রেসের সভাপতি নির্বাচনের লড়াইয়ে তিন জন পদ প্রার্থী হলেন আমেরুল ইসলাম,জাবেদ আলী ও জাহাঙ্গীর আলম।২৪ মে থেকে সদস্য সংগ্রহ অভিযান ও ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছে,২৫ জুন শেষ হবে।৫০ টাকার বিনিময়ে ১৮ থেকে ৩৫ বছর বয়সী যে কেউ যুব কংগ্রেসের সদস্যপদ গ্রহণ করে মনোনিত প্রার্থীকে অনলাইনের মাধ্যমে ভোট দিতে পারেন।শনিবার বিকাল সাড়ে তিনটা পর্যন্ত সারা রাজ্য জুড়ে ২৪,৬,৫৪ জন সদস্য অনলাইনে ভোট দান করেছেন।২৯ জুন ফলাফল প্রকাশিত হবে।
তিনি আরো জানান,গত তিন বছর ধরে হরিশ্চন্দ্রপুর-৪৬ নং বিধানসভায় যুব কংগ্রেসের সভাপতি পদে বহাল ছিলেন।এবার দ্বিতীয়বার যুব সভাপতির জন্য আবেদন করেছেন।২৯ জুন আবার যুব সভাপতি পদে নির্বাচিত হবেন বলে আশাবাদী।

