স্বামীর সাথে দেখা করতে মধুচক্রে নাম জরায় গৃহবধুর, ঘটনায় বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
স্বামীর সাথে দেখা করতে মধুচক্রে নাম জরায় গৃহবধুর, ঘটনায় বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের।
স্বামী স্ত্রী ঝগড়ার কারণে স্বামীর সাথে বেশ কিছুদিন কথা বন্ধ ছিল স্ত্রীর। আর তাই স্বামীর সাথে দেখা করার জন্যই গিয়েছিলেন পঞ্চায়েত অফিসে আর তারপরেই ঘটলো বিপত্তি। কে জানত যে স্বামীর সাথে দেখা করতে গিয়ে মধুচক্রের নাম জড়িয়ে যাবে ঐ গৃহবধুর।পঞ্চায়েত অফিসে স্বামীর সাথে দেখা করতে যাওয়ার সময় বিজেপি কর্মী সমর্থকরা দেখে ফেলে ওই গৃহবধূকে আর এর পরই অভিযোগ ওঠে যে রাতের অন্ধকারে পঞ্চায়েত অফিসের মধ্যে চলছে মধুচক্র। ঘটনাটি ছিল নন্দীগ্রামের গোকুলনগর এর পঞ্চায়েত অফিসের। বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ রাতের অন্ধকারে এক মহিলাকে ঢুকতে দেখা যায় পঞ্চায়েত অফিসে আর সাথে ছিলেন পঞ্চায়েত সচিব। ঠিক তখনই ওই স্থানে ভিড় জমে যায় বিজেপি কর্মী সমর্থকদের। শুধু তাই নয় পঞ্চায়েত অফিস থেকে ফাইল লোপাট করার অভিযোগ ও আসে, আর এর পরেই পঞ্চায়েত অফিস ঘিরে শুরু হয় বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ। এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েও কোলাঘাটের বাসিন্দা সংগীতা মাইতি। তিনি স্বপ্নেও ভাবতে পারেননি যে স্বামীর সাথে দেখা করতে গিয়ে মধুচক্রে তার নাম জড়িয়ে যাবে এবং পুলিশ তাকে ধরে থানায়ও নিয়ে যাবে।কিন্তু স্বামীর সাথে দেখা করতে গিয়ে যে বড় বিপত্তির মুখোমুখি তিনি হয়েছে তাতে তিনি বেশ বিব্রত এবং তিনি জানিয়েছেন যে সম্পূর্ণ নির্দোষ সে প্রমাণ স্বরূপ তিনি বিয়ের রেজিস্ট্রেশন ও আইনি কাগজপত্র দেখিয়েছে। তার অভিযোগ এতে তার সম্মানহানি হয়েছে। শুধুমাত্র স্বামীর সাথে রাতে দেখা করতে গিয়ে যে ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি তিনি হয়েছে তাতে এখনো আতঙ্কে ভুগছেন সঙ্গীতা।