নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
স্বামী স্ত্রী একে অপরের গায়ে হাত দিলেই লাগছে ইলেকট্রিক শক।
এ কেমন অদ্ভুত ঘটনা, স্বামী স্ত্রী পরস্পরের গায়ে হাত দিতেই ইলেকট্রিক শক? যেন অদ্ভুতুড়ে কোন ঘটনা। স্বামী স্ত্রীর গায়ে কি এমন আছে যাতে হাত দিলেই শক লাগছে। আপাত দৃষ্টিতে এটি কোন ভুতুড়ে ঘটনা বলে মনে হতেই পারে। কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন যে বাড়িতে আর্থিং এর কোন সমস্যা রয়েছে যার কারণেই এমনটা ঘটছে। অত্যন্ত অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে হুগলি রিষরায়। সকালে স্বামী-স্ত্রী এবং তাদের একমাত্র কন্যা সন্তান বসে গল্প করছিলেন ঠিক সেরকম সময়েই নাকি হঠাৎই ওই গৃহবধূ মেয়ের গায়ে হাত দিয়ে বুঝতে পারেন যে শখ লাগছে। এরপর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কিন্তু তাতেও কোন সুরাহা হয়নি। ঠিক যেমন মশার ব্যাটে করকর করে আওয়াজ করে এবং বিদ্যুতের ঝলকানি হয় অবিকল সেই রকমই ঝলকানি শরীর থেকে দেখা যাচ্ছে। পরীক্ষা করার জন্য মেয়েকে পাশের বাড়িতে নিয়ে গিয়ে ওই গৃহবধূ পরীক্ষা করেন কিন্তু সেখানে কোন রকম সমস্যা নেই। ঘটনায় ওই দম্পতি এবং তার পরিবার অত্যন্ত আতঙ্কে রয়েছে। কিন্তু আচমকা কেন এমন ঘটনা যদি আর্থিং এর সমস্যাই হয় তবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পরেও কেন সমস্যা মিটলো না? যার কোন উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি

