স্বাধীনতার অমৃত উৎসব উপলক্ষে মালদা রেলওয়ে ডিভিশনের আরপিএফ জোওয়ানরা রবিবার সকালে রান ফর ইউনিট বের করে।

স্বাধীনতার অমৃত উৎসব উপলক্ষে মালদা রেলওয়ে ডিভিশনের আরপিএফ জোওয়ানরা রবিবার সকালে রান ফর ইউনিট বের করে। জোয়ানরা প্রত্যেকে নিজেদের হাতে জাতীয় পতাকা নিয়ে রান ফর ইউনিটে অংশগ্রহণ করে। রবিবার সকালে মালদা টাউন স্টেশনের বাইরে থেকে এই ফর ইউনিট শুরু হয় আর মালদা আরপিএফ ট্রেনিং স্কুলে গিয়ে শেষ হয়। জাতীয় পতাকা হাতে নিয়ে রান ফর ইউনিটের শুরু করেন মালদা রেলওয়ে ডিভিশনের ডিআরএম যতীন্দ্র কুমার সাথে ছিলেন মালদা রেলওয়ে ডিভিশনের ডিভিশনাল সিকিউরিটি ইনচার্জ অচিন্ত্যকুমার কুন্ডু ছিলেন রেডের উচ্চপদস্থ আধিকারিক ও আরপিএফ এর উচ্চ পদস্থ আধিকারিকরা। মালদা রেলওয়ে ডিভিশনের ডিআরএম যতীন্দ্র কুমার জানান স্বাধীনতার অমৃত মহা উৎসব উপলক্ষে আরপিএফ জোয়ানরা রান ফর ইউনিটে অংশগ্রহণ করে, পাঁচ কিলোমিটার এলাকায় তারা ঘুরবে।