মৌমিতা দেবনাথ,
স্বল্প মূল্যের খাস মন্ডা এবং ঘিতে ভাজা লুচিতে মজেছে শহরবাসী
অত্যন্ত স্বল্পমূল্যে পাওয়া যায় খাস মুন্ডা এবং গাওয়া ঘিতে তৈরি গরমাগরম লুচি সাথে আছে রসে ভেজানো পান্তুয়া যা একবার হাতের সামনে পেলে নিমেষে হাফিস হয়ে যাবে। বাঁকুড়া শহরের ঐতিহ্যবাহী ঘন্টুর ঘিয়ের লুচি আর খাস মন্ডার স্বাদ পাল্টাইনি আজও। এ দোকানের একটি বিশেষত্ব আছে যে প্রতিষ্ঠার লগ্ন থেকেই দোকানের প্রতিষ্ঠাতা গুইরাম নাগ জানিয়ে দেন যে তার দোকানে কোনদিন তেল বা ডালডা প্রবেশ করবে না আর সেই থেকে ঘিতেই ভাজা হয় লুচি। দোকানের এমন বিশেষত্ব যে এই দোকানের তৈরি খাস মন্ডা পাড়ি দেয় বিদেশে বহু দূর দূরান্ত থেকে মানুষ এই খাস মণ্ডার টানে ছুটে আসে বারে বারে এমনকি নিজের প্রিয়জনদের জন্য বাড়িতে নিয়ে যায়।বাঁকুড়া শহরের নুনগোলা রোডের ওপর অবস্থিত ঘন্টু সুইটস যেখানে এলেই আপনি পেয়ে যাবেন গরমা গরম লুচির সাথে রসে টইটুম্বুর পান্তুয়া আর খাস মণ্ডা। আপাতত বাঁকুড়া বাসি মজেছে ঘন্টুর ঘি এর তৈরি এই লুচির স্বাদে।

