স্কুলের বই খাতা বিক্রি করে দেওয়ার অভিযোগে প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের

মৌমিতা দেবনাথ,
স্কুলের বই খাতা বিক্রি করে দেওয়ার অভিযোগে প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের
দীর্ঘদিন যাবত বিক্রি করে দেওয়া হচ্ছে স্কুলের বই খাতা সহ বিভিন্ন সামগ্রী। স্কুলের বিল্ডিং নির্মাণের জন্য যেসব ইমারতী দ্রব্য আসছে সেগুলোকে স্কুলের কাজে না লাগিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে। অভিভাবকদের অভিযোগ এই কর্মকাণ্ডের সাথে যুক্ত আছে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। এই অভিযোগে এদিন স্কুলের গেটে তালা ঝুলিয়ে প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখালো অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটার আংরাইল মানবতা প্রাথমিক বিদ্যালয়ে। শুধু তাই নয় স্কুলের মিড ডে মিল ব্যবস্থা নিয়েও অভিযোগ তোলে অভিভাবকরা। স্কুলে মিড ডে মিল দেওয়া হলেও ঠিকমতো দেওয়া হয় না। যদিও ঘটনাটি পুরোপুরি অস্বীকার করেছে স্কুলের প্রধান শিক্ষিকা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।