গত সপ্তাহে পুরুলিয়ায় সোনার দোকানে ডাকাতের ঘটনায় হৈচৈ পড়ে গিয়েছিল গোটা রাজ্যজুড়ে আর এবার সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো চুরি পুরুলিয়ায়। পুরুলিয়ায় একটি রাষ্ট্র ব্যাংক ও ব্যাংক লাগোয়া এটি এমে ডাকাতির চেষ্টা করে দুষ্কৃতীরা। তবে শেষ পর্যন্ত সফল হলো না সেই চেষ্টা। জানা গেছে পুরুলিয়ার হুড়াতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে হঠাৎ ব্যাঙ্কের অ্যালার্ম বেজে ওঠে। দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দা ও পুলিশ এসে ঘিরে ফেলে ব্যাঙ্কটিকে। ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। ব্যাঙ্কের ভিতরেও তল্লাশি করছে পুলিশ। ডাকাতদের ফেলে যাওয়া একটি ব্যাগ উদ্ধার হয়েছে।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

