মলয় দে নদীয়া :-
সূর্যাস্তের সাথে সাথে, আজ এক মহাজাগতিক সন্ধ্যার নিদর্শন পেলো বিশ্ববাসী।
সন্ধ্যার পরে পশ্চিম আকাশে উজ্জ্বলতম সদস্য চাঁদ এবং সূর্যের পাঁচটি গ্রহ বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি এবং ইউরেনাসকে একই সরলরেখায় সময়ের ব্যবধানে দেখার জন্য আকাশ প্রেমীরা উদগ্রীব হয়েছিলেন।
নদীয়ার শান্তিপুর বড় গোস্বামী পাড়ায় অবস্থিত সেন্টার ফর অ্যাস্ট্রোনমি এন্ড স্কাই ওয়াচিং সেন্টারে খুদে পড়ুয়া এবং তাদের অভিভাবকদের ভীড় ছিলো চোখে পড়ার মতন। ওই সংস্থার কর্ণধার, তথা শিশুদের আকাশ দেখানোর প্রশিক্ষক রাজীব বসু জানান, এটা খুব আশ্চর্যজনক বিষয় নয় তবে সকলের কাছে আগ্রহের অবশ্যই। তবে টেলিস্কোপের মাধ্যমে ইউরেনাস ধরাটা সম্ভব হয়নি। কারণ সূর্যাস্তের সাথে সাথে এত তাড়াতাড়ি নিচে নেমে যায়, যা ধরতে গেলে বুধ, বৃহস্পতি কোনো একটি বাদ চলে যায়। তারা প্রায় একই সময়ে, পৃথিবীর উপরিতল থেকে খুব তাড়াতাড়ি নিচে নেমে যায়।
তবে মঙ্গল, শুক্র এবং চাঁদ সর্বক্ষণ দেখা যাবে রাতে।

