সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী ভ্যানরিক্সা চুরি করা দুই চোরকে পুলিশের হাতে তুলে দিলো এলাকাবাসী

মলয় দে নদীয়া:- নদীয়ার শান্তিপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের ভবানী পাড়া এবং চৈতলর পাড়ার এলাকাবাসীরা হাতেনাতে দুই ভ্যানরিক্সা চোরকে, পুলিশের হাতে তুলে দিলো আজ।
ঘটনা সূত্রে জানা যায় , চাপড়ার বাসিন্দা কলিমুদ্দিন শেখ, বিগত আট দশ বছর যাবৎ শান্তিপুর এসে বিভিন্ন এলাকার পাড়া ঘুরে সংগ্রহীত ভাঙাচোরা পরিত্যক্ত বিভিন্ন জিনিসপত্র কিনে তা বড়বাজার এলাকায় গোলায় বিক্রি করে তার ভ্যান রিক্সা রেখে বাড়ি যান। আজ সকালেও একইভাবে কাজে বের হন। বেলা একটা নাগাদ ভবানী পাড়ায় এক বাড়ির পরিত্যক্ত কিনতে গেলে, গলিতে ভ্যান রেখে তিনি ওঠেন দোতলার ছাদে, ফিরে এসে দেখেন ট্রলি ভ্যান উধাও!
এরপর পাড়ার ছেলেদের বিষয়টি জানালে তারা সিসি ক্যামেরা খতিয়ে দেখে, দুই যুবক ওই ভ্যান নিয়ে যাচ্ছে। এরপর সময় একেবারেই নষ্ট না করে, পাশের পাড়া থেকে তাদের ধরতে সক্ষম হয়, যদিও এর মধ্যেই ওই ভ্যান রিক্সা তাদের বিক্রি করা হয়েগেছে। উত্তেজিত এলাকাবাসী তাদেরকে আটকে রেখে পুলিশে খবর দেয়, পুলিশ এসে তাদের ধরে নিয়ে যায় এবং ভ্যান রিক্সা টি কোথায় বিক্রি করা হয়েছে , তার তল্লাশি চালাচ্ছে।
এলাকার অতনু সাহা আজিরুল শেখ রা জানান , এই এলাকায় পরপর বেশ কয়েকটি চুরি ঘটনা ঘটেছে সম্প্রতি। তাদের অনুমান তার সাথে যুক্ত আছে এই দুই যুবক।