মলয় দে নদীয়া:- গতকাল রাতে শান্তিপুর শহরের তিন নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় লক্ষণ কুন্ডুর মুদি দোকানে চুরি হয় ক্যাশ বাক্সে রাখা নগদ আড়াই হাজার টাকা সমেত সরষের তেল ,সাদা তেল , বিড়ি সিগারেট ধুপকাঠি সাবান বিভিন্ন উপাদান। এ বিষয়ে লক্ষণ বাবু বলেন, এটি আটার বস্তা ঢেলে তাতে করে সব একত্রে নিয়ে গেছে চোর। এর আগেও লকডাউনের মধ্যে একবার চুরি হয় তবে, তখন খাওয়ার সমস্যা থাকার কারণে তিনি অত বেশি গুরুত্ব দেননি। এবার চুরির পর পার্শ্ববর্তী একটি দোকানের সিসি ক্যামেরা অনুযায়ী সন্দেহ জনক ভাবে এক যুবকের ছবি দেখা যায় যাকে আজ সকালেও , ওই এলাকা দিয়ে যেতে দেখা যায় সন্দেহজনকভাবে তখনই হাতেনাতে ধরে ফেলে, এবং তাকে নানান রকম ভাবে জেরা করলে, এলাকাবাসীর কাছে সে স্বীকার করে, তার নাম নিত্য প্রামানিক বাড়ি বাগচীর বাগানে, সে থাকে বানক পাড়া এলাকায়, এছাড়াও বানকপাড়ার সমীর নামে এক যুবক এবং তিন নম্বর রেলগেটের পাশে তাতাই সান্যাল নামে আরেক যুবক তাদের তিন জনের দল এই এলাকা থেকেই দু’বছর আগে, দুর্গা প্রতিমার গলা থেকে ১৪ ভরিরর রূপোর গহনা চুরি করে তারাই।
এলাকাবাসীর পক্ষ থেকে শান্তিপুর থানার পুলিশ ডেকে তাদের সামনেও, এই স্বীকারোক্তি শোনায়।
দুর্গা পূজার সম্পাদিকা কমলা হালদার, জানিয়েছেন প্রশাসন তাদের কাছ থেকে অনেক বড় বড় চুরির রহস্য উদঘাটন করতে পারবে। তবে দু বছর আগে তাদের দুর্গা প্রতিমার চুরি হওয়া রুপোর হারেরর পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন তারা।
তবে স্বীকারোক্তি করা নিত্য প্রামাণিকে, জেলা করে শান্তিপুর থানার পুলিশ বেশ কিছু চুরির রহস্যের আপনারা করছেন বলেই জানা গেছে পুলিশ সূত্রে।

