মৌমিতা দেবনাথ
সিভিক ভলেন্টিয়ারদের স্কুলে পড়ানোর নির্দেশে স্থগিতাদেশ শিক্ষামন্ত্রীর, কি জানালেন তিনি এ বিষয়ে
স্কুলে পড়াবে সিভিক ভলেন্টিয়াররা গত কয়েকদিন ধরে এই খবরে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গেছে আপাতত সেই নির্দেশিকায় পরল স্থগিতাদেশ। সম্প্রতি বাঁকুড়া জেলা পুলিশের তরফে একটি প্রকল্পের কথা ঘোষণা করা হয় যেখানে সিভিক ভলেন্টিয়ারদের বিশেষ ট্রেনিং দিয়ে স্কুলে পড়ানোর কথা ঘোষণা করা হয়। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছিল বিভিন্ন মহল। সাধারণ মানুষের অভিযোগ যেখানে দিনের পর দিন রাজ্যের চাকরি প্রার্থীরা ধর্ম মঞ্চে সেখানে সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে স্কুলে পড়ানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে পড়েছিল চাকরিপ্রার্থীরা। এবার সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল রাজ্যের শিক্ষা দপ্তর। তাই আপাতত আর স্কুলে পড়ানো হচ্ছে না সিভিল ভলেন্টিয়ারদের। কিন্তু এমন সিদ্ধান্তকে পুরোপুরি কেন বাতিল করে দেওয়া হলো না কেন শুধুমাত্র স্থগিতাদেশ দেওয়া হলো সে বিষয়েও প্রশ্ন তুলেছে একাংশ। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, সিভিক ভলেন্টিয়ারা পড়াতে পারে কি পারে না এটা, যারা একাডেমিক কাউন্সিলর আছে তারা বিচার করে দেখবেন।

