মলয় দে নদীয়া :-21 শে জুলাই শহীদ স্মরণে বিজেপিও। তবে ভোট-পরবর্তী হিংসা ও রাজনৈতিক কারণে ভোটের আগে-পরে যে সমস্ত বিজেপির নেতাকর্মী সমর্থক খুন হয়েছে। অভিযোগের আঙুল শাসকদলের দিকে। সেই সমস্ত বিজেপির সহিত কর্মীদের উদ্দেশ্যে বাংলা জুড়ে বিজেপির শ্রদ্ধাঞ্জলি দিবস পালিত হচ্ছে। আজ নদীয়া রানাঘাটে পালিত হল বিজেপির শহীদ দিবস। উপস্থিত রানাঘাট উত্তর পশ্চিম এর বিধায়ক পার্থসারথি চ্যাটার্জী রানাঘাটের বিজেপির সভাপতি মৃত্যুঞ্জয় প্রামানিক সহ বহু নেতাকর্মী। বেলা দেড়টা নাগাদ ভার্চুয়াল ভাবে তা শোনার ব্যবস্থা করা হয়েছে স্থানীয় বিভিন্ন এলাকার বিজেপি কর্মী সমর্থকদের উদ্যোগে।

