সারা দুনিয়ায় ভোটে কোথাও অশান্তি হয় না পশ্চিমবঙ্গ ছাড়া – মন্তব্য দিলিপ ঘোষের

সারা দুনিয়ায় ভোটে কোথাও অশান্তি হয় না। কিন্তু পশ্চিমবঙ্গে অশান্তি করার চেষ্টা করা হয়। মন্তব্য দিলীপ ঘোষের।এগরায় তৃতীয় দিনের মনোনয়ন পেশে হাজির হন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ও মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। প্রথমে তিনি পূর্ব মেদিনীপুরের এগরার ২ নং বিডিও অফিস ও পরে এক নং বিডিও অফিসে যান। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এখানে ইচ্ছাকৃত ভাবে অশান্তি করার চেষ্টা করা হয়। সরকার তার মতো ভেবেছে কিন্তু সরকারের লোকেরাই নিয়ম মানছে না। তারা যদি নিয়ম না মানে তাহলে গন্ডগোল হবেই। প্রত্যেক পার্টিকে একটি নির্দিষ্ট দিন দিয়ে দেওয়া উচিত যাতে গন্ডগোল না হয়। গন্ডগোল করে যারা যেতে তাদের কনফিডেন্স কম সে কারণেই গন্ডগোল করে। কি বললেন আরও দিলীপ ঘোষ শুনুন।