সামাজিক রীতি ভেঙে বরকে সিঁদুর পরিয়ে দিল কনে

মৌমিতা দেবনাথ,
সামাজিক রীতি ভেঙে বরকে সিঁদুর পরিয়ে দিল কনে
বিগত কিছুদিন যাবত শহর কলকাতা তো বটেই এমনকি মফস্বলেও মহিলা পুরোহিতরা আজকাল বিয়ে ,পুজো সবকিছুই করাচ্ছেন। আগে মহিলাদের পৌরহিত্যের কাজে অনেক রকম নিষেধাজ্ঞা ছিল কিন্তু কালের নিয়মে বদল এসেছে পৌরোহিত্ত প্রথাতেও। হুগলি র উত্তর পাড়ার বাসিন্দা প্রদীপ কুমার মুখার্জি তার মেয়ের বিয়ের জন্য বিগত এক বছর আগে থেকে মহিলা পুরোহিতের চারজন সদস্যকে বুকিং করে রেখেছিলেন। রবীন্দ্র সংগীত এবং বেদ মন্ত্র উচ্চারণে সম্পন্ন হল পৌলোমী এবং সনজিতের বিয়ে। বিয়েতে দেখা গেল এক অভিনব উদ্যোগ সাধারণত কনেকে সিঁদুর পরিয়ে দেওয়ার প্রথা প্রচলিত আছে হিন্দু সমাজে কিন্তু সেই প্রথা ভেঙে বরকে সিঁদুর পরিয়ে দিল কনে। এ বিষয়ে কনের বাবা প্রদীপ কুমার মুখার্জি জানালেন, সাধারণত শহর কলকাতায় মহিলা পুরোহিতদের প্রথা প্রচালিত আছে কিন্তু মফস্বলে এখনো সেভাবে এই প্রথা প্রচলিত হয়নি। সমাজে আজও যেভাবে মেয়েরা অত্যাচারিত হয়। সে বিষয়ে মানুষকে বার্তা দেওয়ার জন্যই তিনি তার মেয়ের বিয়েতে এমন আয়োজন করেছেন।