সাবধান !ভারতে হজমের ওষুধে জারি হল নিষেধাজ্ঞা

গ্যাস অম্বল বা হজমের সমস্যা হলেই চোখ বন্ধ করে ডাইজিন জেল খেয়ে নিচ্ছেন তাহলে সাবধান আপনার এবার সতর্ক হওয়ার সময় এসেছে কারণ বাজারে ছেয়ে গেছে ভুয়ো ডায়জিন জেল ওষুধ। ভারতে ওষুধ বিক্রি নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিআই ভারতের বাজার থেকে তুলে নিচ্ছে এই ডাই জিন জেল ওষুধ। সম্প্রতি ভিন্ন স্বাদের যে ডাই জিন জেল বাজারে বিক্রি হচ্ছে তাতে তেতো এবং পচা গন্ধ দাবি করেছে dgci।নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, গোয়ার উৎপাদন কেন্দ্রে তৈরি সমস্ত ডাইজিন বাজার থেকে সরিয়ে ফেলতে হবে। চিকিৎসকদেরও বলা হয়েছে, তাঁরা যেন রোগীদের এই ওষুধ থেকে সাবধান করেন।সাধারণত, মিন্ট ফ্লেভারের গোলাপি রঙের ডাইজিন বোতলবন্দি অবস্থায় বাজারে মেলে। গত বছরই এই অভিযোগ ডিজিসিআইয়ের কাছে জমা পড়ে। আর তারপর গোয়ার কারখানা থেকে উৎপাদিত সমস্ত ডাইজিন বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেয় ডিজিসিআই। নির্দেশিকা জারি করার পরও বাজারে ডাইজিন বিক্রি হচ্ছে কিনা তার দিকেও বিশেষ নজর রাখবে ডিজিসিআই।