সাপ্তাহিক হাটে সাধারণ মানুষকে সতর্ক করতে করা হাতে অভিযান চালালো মানিকচক থানার পুলিশ।সাপ্তাহিক হাটে সাধারণ মানুষকে সতর্ক করতে করা হাতে অভিযান চালালো মানিকচক থানার পুলিশ।

সাপ্তাহিক হাটে সাধারণ মানুষকে সতর্ক করতে করা হাতে অভিযান চালালো মানিকচক থানার পুলিশ।মালদা জেলার মানিকচক থানার আইসি অক্ষয় পালের নেতৃত্বে পুলিশ বাহিনী মথুরাপুরের সাপ্তাহিক শনিবার হাটে চললো ধরপাকড়, প্রায় ১০ জন ক্রেতা-বিক্রেতা কে আটক করে থানায় নিয়ে গেল পুলিশের দল। শনিবার মানিকচকের মথুরাপুর সাপ্তাহিক হাটে চলে পুলিশের অভিযান। মাক্স ছড়া হাটে আসা মানুষদের ধরপাকড় করে পুলিশ বাহিনী।উল্লেখ্য ,মানিকচকের মথুরাপুর হাট মালদা জেলার মধ্যে অন্যতম বড় হাট যেখানে একসাথে প্রচুর মানুষের সমাগম হয়। জেলা তথা পার্শ্ববর্তী রাজ্য ঝারখান্ড থেকেও প্রচুর মানুষ জিনিসপত্র কেনা বেচার জন্য এই হাটে আসেন। রাজ্য তথা জেলায় যে হারে করোনা সংক্রমণ বেড়েই । হাটে একসাথে মানুষের এত জমায়েত হওয়ায় সংক্রমণ আরো বাড়তে পারে বলে অনুমান সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনের । শনিবার পুলিশের তরফ থেকে মাক্স বিহীন মানুষদের ধরপাকড় অভিযান এর পাশাপাশি হাটে আসা মানুষদের সচেতন করতে মাইকিং এর মাধ্যমে প্রচার চালানো হয় পুলিশের পক্ষ থেকে ।